Update
• Mobile No:01797668720
• Email:shovapurmodelacademy2016@gmail.com
ঈদুল ফিতরের ছুটি প্রসঙ্গে
11 Mar 2026
Subject: ঈদুল ফিতরের ছুটি প্রসঙ্গে

তারিখ: ১২/০৩/২০২৬ ইং
আসসালামু আলাইকুম,
এতদ্বারা “শোভাপুর মডেল একাডেমি”-এর সকল ছাত্র-ছাত্রী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২১/০৩/২০২৬ ইং (রোজ শনিবার) পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
সম্মানিত অভিভাবকবৃন্দের নিকট বিনীতভাবে জানানো যাচ্ছে যে, সামনে পবিত্র ঈদ হওয়ায় ঈদের ছুটির পূর্বেই শিক্ষকদের সম্মানী প্রদান করা অত্যন্ত জরুরি। তাই আপনাদের নিকট বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে যে, আগামী ১৩/০৩/২০২৬ ইং (রোজ শুক্রবার) তারিখের মধ্যে বিদ্যালয়ের অফিসে এসে প্রধান শিক্ষকের সাথে সাক্ষাৎ করে প্রয়োজনীয় বিষয়সমূহ সম্পন্ন করবেন।
বিদ্যালয়ের অফিস সকাল ৮:০০টা থেকে রাত ১১:০০টা পর্যন্ত খোলা থাকবে।
বি. দ্র.: ঈদের ছুটির মধ্যেও প্রতিদিন সন্ধ্যা ৭:০০টা থেকে রাত ১১:০০টা পর্যন্ত অফিস খোলা থাকবে।
ধন্যবাদান্তে,
প্রধান শিক্ষক
মোঃ নূরুল ইসলাম
শোভাপুর মডেল একাডেমি
০১৭৯৭-৬৬৮৭২০